বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

‘প্রযোজককে খুশি করতে আপত্তিকর পরিস্থিতিতে নিজেকে ছুড়ে দিতে হয়’

চলচ্চিত্রের কিছু খারাপ লোকের নোংরামির কারণে এ জগৎটা ছেড়ে দিতে ইচ্ছে করছে। একটা সময় পরিচালকরাই সিনেমার শিল্পী নির্বাচন করতেন। কিন্তু এখন বড় বড় পরিচালকরাও প্রযোজকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আর প্রযোজক পেতে হলে একজন নায়িকাকে তার সঙ্গে দীর্ঘ সময় দিতে হয়। একান্তে সময় কাটাতে হয়। প্রযোজকের মন রাখতে হয়, তাকে খুশি করতে আপত্তিকর পরিস্থিতিতে নিজেকে ছুড়ে দিতে হয়। আর এটা সব পরিবারের মেয়েদের পক্ষে সম্ভব নয়। এটা পারিনি বলেই হয়তো পেছনেবিস্তারিত পড়ুন

শত ইয়াবা কারখানা ঢাকায়

একদিকে টেকনাফসহ বিভিন্ন সীমান্ত দিয়ে চালান আসছে ঢাকায়, অন্যদিকে অনেকে ঘরবাড়িতে কারখানা গড়ছে ঢাকায় এখনো ধ্বংস করা যায়নি ইয়াবা সাম্রাজ্য। আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে অভিযান চালায়। কিন্তু বাস্তবে এখনো ঢাকার প্রতিটি এলাকায় অবাধে বিক্রি হচ্ছে মানবজীবন ধ্বংসকারী ইয়াবা ট্যাবলেট। কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ঢাকায় প্রবেশ করছে ইয়াবার চালান। চাহিদা দিন দিন বাড়তে থাকায় এখন খোদ রাজধানীতেই তৈরি হচ্ছে ইয়াবা। সংশ্লিষ্টদের আশঙ্কা, ছোট-বড় মিলিয়ে রাজধানীতেই রয়েছে ইয়াবার শত কারখানা। এর আগেবিস্তারিত পড়ুন

অভিনেত্রী শাবানার মৃত্যুর গুজব নিয়ে বিভ্রান্তি

বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবানা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই গুজব ছড়িয়ে পরে তিনি মারা গেছেন। আর এ খবর আরও ঘনীভূত হয় যখন একটি পোর্টালে সে খবর প্রকাশিত হয়। কিন্তু তিনি সুস্থ আছেন। এ ধরনের খবরে অনেকেই বিব্রত হয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,‘গতকাল বিকেলে থেকেই হঠাৎ করেই গুজব ছড়ায়, শাবানা ম্যাডাম মারা গেছেন। এরপর পরিচিত অনেকেই আমার কাছে এবিস্তারিত পড়ুন

লিওনেল মেসির আরও একটি নতুন রেকর্ড

বাঁ পায়ের জাদুতে প্রায় সব রেকর্ডই একে একে নিজের নিজের দখলে নিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। এবার আরও একটি অনন্য রেকর্ড যোগ হল আর্জেন্টাইন এই তারকার মুকুটে। স্প্যানিশ লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন স্প্যানিশ তারকা লিওনেল মেসি। মেসির আগে সর্বপ্রথম লা লিগার সবগুলো দলের বিরুদ্ধে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের আইকন ফুটবলার রাউল গঞ্জালেস। শনিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লাস পালমাসের বিরুদ্ধে একটি গোল করেন মেসি। আর এতেই দ্বিতীয়বিস্তারিত পড়ুন

বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে নেই শহীদ মিনার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপিত বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে শহীদ মিনার নেই। এখানে সুপ্রশস্ত একাডেমিক ভবন, ছাত্রাবাস, খেলার মাঠ, লাইব্রেরিসহ প্রয়োজনীয় সব কিছু থাকলেও শহীদ মিনার নেই। এ ব্যাপারে বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপনের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিণী রঞ্জন রায়বিস্তারিত পড়ুন

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ মার্চ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটিরবিস্তারিত পড়ুন

জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫% : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, চলতি অর্থবছরের প্রথম ছয়মাসের সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করে দেখা গেছে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ। আজ রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এ কথা জানান। এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক ৬ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। যা সংস্থাটির জন্য একটি ভালো প্রজেকশন। কারণ সংস্থাটিবিস্তারিত পড়ুন

আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ ছাড়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বেলা ১১টারবিস্তারিত পড়ুন

একদিন পেছাল ভারতের বিপক্ষে টেস্ট

কয়েক দিন আগে ভারতের এক গণমাধ্যমের বরাতে শোনা গিয়েছিল, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজনে নাকি রাজি হচ্ছে না হায়দরাবাদ। সেই আশঙ্কা অবশ্য কেটে গিয়েছিল দ্রুতই। তবে জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির নির্ধারিত তারিখ একদিন পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্টটি। কিন্তু সেই ম্যাচের দিনক্ষণ আবার নতুন করে ঘোষণা করেছে বিসিসিআই। এখন ম্যাচটি শুরু হবেবিস্তারিত পড়ুন

বাঁচতে চায় টিনা, এটা কি সম্ভব?

দেখতে সুন্দরী, স্মার্ট। কথা বলেন ইংরেজি-বাংলায় মিশেল। তার রূপ যে কাউকে আকৃষ্ট করে। নাম টিনা। সুন্দরী বলে, মা-বাবা আদর করে ডাকতেন প্রিন্সেস টিনা। আজ সেই টিনা হয়ে গেছে কঙ্কাল। রূপ হারিয়েছে অনেক আগেই। মা-বাবাও আর প্রিন্সেস বলে ডাকে না। মা-বাবার রাজ্যে একাই ছিলেন টিনা। নেশার টানে সেই রাজ্যও হারিয়েছেন তিনি। ঠাঁই হয়েছে মাদক নিরাময় কেন্দ্রে। কিন্তু কিভাবে এমন হলো? টিনা জানালেন তার আদ্যোপান্ত। বললেন, সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি। আমার রূপে পাগলবিস্তারিত পড়ুন