বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৬ জন। শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগেবিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মত দিয়েছে নাগরিক সমাজ বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। শনিবার (২৩ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বর্তমানে দেশে প্রকৃত স্থানীয় সরকার ব্যবস্থা নেই, শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান রয়েছে।” তিনি বলেন, “আমরা যে মতবিনিময় করেছি সেখানে নাগরিক সমাজের অভিমত হচ্ছে— জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। কারণ, স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে।বিস্তারিত পড়ুন

দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশের সব সমস্যা সমাধান সম্ভব। সব সমস্যা দূর করতে প্রয়োজন জনপ্রতিনিধি। এই কথাগুলো সরকার ও জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। নির্বাচন, নির্বাচন, নির্বাচন দিন, নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশটাকে যদি গড়ে তুলতে হয় তাহলে একমাত্র পথ নির্বাচন।” শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি খাতে দেশ নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছিল। সে সময় ব্যবসায়ীদেরও কোনো মর্যাদা ছিল না। তবে এখন সে পরিস্থিতি বদলেছে বলে মন্তব্য করেছেনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা। দেশের শিল্প খাতে জ্বালানি–সংকট সমাধানের পথ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বিগত সরকারের সময়ে গ্যাসবিস্তারিত পড়ুন

‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ

হেফাজতে ইসলাম ও স্থানীয় মুসল্লিদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে “মহতী সাধুসঙ্গ ও লালন মেলা” নামের একটি অনুষ্ঠান। শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ নভেস্বর) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত জেলা প্রশাসনের অনুমতি না থাকায় এই মেলা বন্ধ হয়ে যায়। ফলে মেলায় অংশ নিতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা লালন ভক্তদের ফিরে যেতে হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, প্রায় দশবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে এবার সর্বোচ্চ ২,৮২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হলো ১ লাখ ৪২,২৬৬ টাকা। যা আজ ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা। এর আগে, গত ৩০ অক্টোবর দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১ লাখ ৪৩, ৫২৬ টাকায়। তারপর কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করে স্বর্ণের দাম। যারবিস্তারিত পড়ুন

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুই ইনজুরির কারণে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এর আগে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে টানা ৪টি সিরিজ হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যবিস্তারিত পড়ুন

রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ

যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সেখানকার ব্যবসায়ীরা। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দোকানদাররা একদফা নিয়ে রাস্তা আটকে দেন। এ বিষয়ে আব্দুস সামাদ নামের একটি দোকানের ব্যবস্থাপক বলেন, “রাতে মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নামেন।” পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, “আমরা যতদূর শুনেছিবিস্তারিত পড়ুন

যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভিতরে নিয়েবিস্তারিত পড়ুন

ধর্ম উপদেষ্টা: মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।  তিনি বলেন, “আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এখানকার মুসল্লীদের আকাঙ্খাকে বিবেচনায় রেখে এ মসজিদটিকে একটি আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে।” এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আন্দরকিল্লা শাহী জামেবিস্তারিত পড়ুন