শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা

রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন তানিয়া আক্তার (২০) ও সুবর্ণা আক্তার (২০)। ঘটনাগুলি ঘটেছে শুক্রবার (২১ জুন) রাতে। পরে শনিবার (২২ জুন) দুপুরের দিকে দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার জানান, খবর পেয়ে বনানী কড়াইল বস্তির বরিশাল পট্টির বাচ্চু মিয়ার বাড়ি থেকে গৃহবধূ তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তানিয়াবিস্তারিত পড়ুন

ভারতের জাতির পিতার সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান এবং সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন। শনিবার (২২ জুন) স্থানীয় সময় ১০টার দিকে দিল্লির রাজঘাটে থাকা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। দিল্লির রাজঘাটে থাকা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর আগে, দিল্লির স্থানীয় সময় ৯টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গেছেন শেখ হাসিনা। সেখানেবিস্তারিত পড়ুন

চাঁদা তুলে পরিবার চালানোর অধিকার রাজনীতিবিদদের নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, “রাজনীতিবিদরা ব্যবসা করতে পারেন, তবে তা সৎ পথে হতে হবে। চাঁদা তুলে ভাত খাওয়ার বা পরিবার চালানোর অধিকার রাজনীতিবিদদের নেই।” শনিবার (২২ জুন) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সভার স্থান পরিদর্শন করতে গিয়ে ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন

বিশ্বব্যাংক ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিল বাংলাদেশকে 

বাংলাদেশে জলবায়ু সহিষ্ণু ও টেকসই প্রবৃদ্ধি, শহরাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং আর্থিক খাতে নীতিমালা জোরালো করতে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড শুক্রবার এ ঋণের অনুমোদন দেয় বলে বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই কিস্তি ঋণের শেষ কিস্তি হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের আর্থিক খাতে সংষ্কারের পাশাপাশি টেকসই উন্নয়নের গতি বাড়াবে। এ ছাড়াও জলবায়ু পরিবর্তনসহ ভবিষ্যতে যেকোনো দুযোর্গ মোকাবিলায়বিস্তারিত পড়ুন

ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় কর্মচাঞ্চল্য আখাউড়া স্থলবন্দর। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক রুকুনুজ্জামান আবেদিন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০ টার দিকে ৫ টি গাড়িতে করে প্রায় ২৫ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আযহার ছুটিতে দুই দেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক আরও দৃঢ় হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুদেশের সরকার প্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেই সাথে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। শনিবার (২২ জুন) সকালে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান৷ সালমান এফ রহমান এমপি বলেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটিবিস্তারিত পড়ুন

বাড়ির মালিকদের করের আওতায় আনার পরিকল্পনা

কর ফাঁকি রোধ ও করযোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠানকে করের আওতায় আনতে নতুন পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিটি করপোরেশনের অধীনে বাড়ির মালিকদের বেশির ভাগেরই নেই করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)। অভিযোগ আছে, করযোগ্য আয় থাকার পরও আয়কর রিটার্ন জমা দেন না তারা। এতে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। জানা গেছে, এনবিআরের পরিকল্পনার অংশ হিসেবে সরকারি-বেসরকারি অন্তত ১৬টি প্রতিষ্ঠানের সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে ২৫ শতাংশ, ২০৩১ সালেরবিস্তারিত পড়ুন

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা

ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গেছেন শেখ হাসিনা। সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। দিল্লির স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে তিনি রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ সরকারের মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার প্রধানমন্ত্রীকে দেয়া হয় । এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রবিস্তারিত পড়ুন

নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়া দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন নয়া দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী দফতরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ থেকে ২২ জুন নয়া দিল্লিতে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গী দল ২১ জুন শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পালাম বিমানবন্দরের উদ্দেশে রওনা করবেন। দিল্লিতে পৌঁছে, সেদিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর তার সঙ্গেবিস্তারিত পড়ুন

উসকানি দিলে যুদ্ধে জড়াবো না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার ইস্যুতে  আমরা এখনো কোনো আক্রমণ দেখিনি। তারা (মিয়ানমার) উসকানি দিলে আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবো। একটা সমাধান বের করবো। যুদ্ধে জড়াবো না। বুধবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে উসকানির ফাঁদে আমরা পড়তে পারি- বলেও মন্তব্যবিস্তারিত পড়ুন