বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) তে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এফএসএসপি-এরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির দুজন উপপরিচালক ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ গ্রেপ্তারকৃত ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) তাদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন। এদিন এ মামলায় গ্রেপ্তারকৃত ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে ১০ আসামির জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন— পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান। পিএসসির সাবেক সহকারী পরিচালকসহবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগ উঠে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এসব বিষয়ে তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার কেন্দ্রের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে অভিযুক্ত নেতাকর্মীদের দিয়ে প্রটোকল নিতে দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির দুই সদস্য ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন সরেজমিনে তদন্ত করতে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। সঙ্গে ছিলবিস্তারিত পড়ুন
কুমিল্লায় অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিস সহায়ক জহিরুল ইসলামের তিন স্ত্রীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে অফিস সহায়ক জহিরুল ইসলামকে। রবিবার (৭ জুলাই) বিকালে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামসুন্নাহার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– জহিরুল ইসলামের প্রথম স্ত্রী সেলিনা আক্তার, দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার ও তৃতীয় স্ত্রী আছমা আক্তার। জহিরুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা। তিনিও ওই মামলায় অভিযুক্ত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলাগুলো থেকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় জহিরুল ও তার তিন স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জহিরুল ইসলাম ও তার তিন স্ত্রীর নামে মামলা করেন দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। এ বিষয় দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক জানান, অবৈধ সম্পদ অর্জনের দায়ে তিতাস গ্যাসের ঢাকা অফিসের অফিস সহায়ক জহিরুল ইসলামের প্রথম স্ত্রী সেলিনা আক্তারকে ৩ বছরের কারাদণ্ড ও ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকার অর্থদণ্ড, দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারকে ৪ বছরের কারাদণ্ড ও ৩৪ লাখ ৩ হাজার টাকার অর্থদণ্ড এবং তৃতীয় স্ত্রী আছমা আক্তারকে ৫ বছরের কারাদণ্ড ও ৫১ লাখ ৯৯ হাজার ৮০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ডের টাকা রাষ্ট্রের কোষাগারে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।
চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থী ওবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা যে আন্দোলন করছে তা সংগঠিত হচ্ছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে।বিস্তারিত পড়ুন
‘একেতো কোটার বাঁশ, তার উপর প্রশ্নফাঁস’ শীর্ষক ‘লেখনী’ ও এ সংক্রান্ত একটি ‘স্ট্রিট আর্ট’ এঁকেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটাবিরোধী আন্দোলনেরবিস্তারিত পড়ুন
বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও দুই উপ-পরিচালকসহবিস্তারিত পড়ুন