মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে শাহীন ক্যাডেট স্কুলের নিখোঁজ ছাত্রী নুপুরকে পাওয়া গেল!

ঝিনাইদহ প্রতিনিধিঃ
অবশেষে পাওয়া গেল ঝিনাইদহের শাহীন ক্যাডেট স্কুলের সেই নিখোঁজ ছাত্রী নুপুর খাতুনকে। নুপুরের পিতা ও ঝিনাইদহের শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক জাহিদুর রহমান তারিককে বলেন বলেন, রবিবার বিকেলে নুপুর ঝিনাইদহ শহরের গরুর হাটের রাস্তার বাম পাশের শেষ বাড়িটিতে নিজের ইচ্ছায় অবস্থান করে।

বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুকে, নিউজ পোর্টলে ঝিনাইদহের শাহীন ক্যাডেট স্কুলের নিখোঁজ ছাত্রী নুপুর খাতুনকে নিয়ে সংবাদ প্রকাশ হলে ঝিনাইদহ শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। নুপুর অবস্থান করা বাড়ির মালিক নুপুরকে ঠিকানা জিজ্ঞাসা করলে সে বলে যে, ঝিনাইদহের “কালীগঞ্জ ধান সিড়ি” হোটেলের মালিক আমার বাবা।

পরে বাড়ির মালিক দ্রত থেকেও দ্রত ঝিনাইদহের “কালীগঞ্জ ধান সিড়ি” হোটেলের মালিকের সাথে যোগাযোগ করলে, নুপুরের পিতা, জৈনিক সাংবাদিক ও ঝিনাইদহের শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেনের উপস্থিতিতে ঝিনাইদহ সদর থানায় নিয়ে এসে ওসি হরেন্দ্রনাথ সরকারের সামনেই নুপুরের পিতার নিকটে নুপুরকে হস্তান্তর করেন।

নুপুরের চাচা মনির বলেন, নুপুর পিতার নিকটে মোবাইল কেনার টাকা চাইলে তার পিতা টাকা দিতে অস্বিকার করলে নুপুর রাগ ও অভিমান করে ঐ বাড়িতে আশ্রয় নেই।

এ সংবাদ লেখা পর্যন্ত নুপুর ভালো আছে,তার নিজের ইচ্ছায় ঐবাড়িতে গিয়েছিল এবং নুপুর ভালো আছেন বলে জানিয়েছেন নুপুরের চাচা মনির।

উল্রেখ্য,
গতকাল শনিবার ঝিনাইদহ শহরের শাহীন ক্যাডেট স্কুলের আবাসিক হল থেকে নুপুর খাতুন ( ১০ বছর ৬মাস ) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে।

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আবাসিক হল থেকে বের হওয়ার পর থেকে নুপুর খাতুন ( ১০ বছর ৬মাস ) নামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন ওই স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেন।

নিখোঁজ ছাত্রীর বাবা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ব্যবসায়ী আমিন কাজী সাংবাদিককে বলেন, ঈদের ছুটি শেষে শনিবার সকালে নুপুরকে তার ভাই আলামিন আবাসিক হলে পৌঁছে দেয়।

দুপুরে ও বিকেলে স্কুলে ক্লাসও করেছে নুপুর। বিকেল সাড়ে ৪টার দিকে নুপুর অপহৃত না নিখোঁজ হয়েছে সেটা আমরা এখনও বলতে পারছি না।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলের এক শিক্ষক মোবাইলে ঘটনাটি আমিন কাজীকে জানালে তিনি শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেনের কাছে বিষয়টি জানতে চান। সেসময় পরিচালক বিষয়টি অস্বীকার করেন।

উপায় না পেয়ে নুপুরের পিতা আমিন কাজী রাত ১১টার দিকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিক্ষক, কেয়ারটেকার ও পরিচালকের স্ত্রীসহ ৬ জনকে থানায় নিয়ে আসে।

রাত ১টার দিকে পলাতক শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক জাহিদুর রহমান তারিককে বলেন, বিকেলে অভিভাবকের মত একজন লোকের সঙ্গে সে চলে গেছে বলে স্থানীয়রা দেখেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার সাংবাদিককে বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নুপুর খাতুনের কোন খোঁজ পেলে কালীগঞ্জের ধানসিঁড়ি হোটেল বা ০১৭১৩-৯২৬২৩৬ এই মোবাইল নম্বরে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন তার বাবা আমিন কাজী।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি