মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ চালকসহ নিহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ সকালে ভুলতা থেকে যাত্রী নিয়ে সোনারগাঁর কাঁচপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি অ্যাম্বুলেন্স।

অ্যাম্বুলেন্সটি গোলাকান্দাইল এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন চালকসহ তিনজন।

আহত ব্যক্তিদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে রূপগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে তাঁদের মৃত্যু হয় বলে জানায় মহাসড়ক পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি