আওয়ামী লীগ নেতাকে জনসম্মুখে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুককে (৩৬) জনসম্মুখে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার সকাল ৯টায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে মোস্তফার চা দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে মোস্তফার চা দোকানে বসে ওমর ফারুক চা খাচ্ছিলেন, এমন সময় ৫/৬ জন সন্ত্রাসী ঘিরে ফেলে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সোমবার চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাস বিরোধী বক্তব্য দেয়ার কারণে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ওমর ফারুকের হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













