সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের হুমকির অভিযোগ

সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) ওই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী এক সাথে রিটার্নিং অফিসার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এনামুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই চেয়ারম্যান পদপ্রার্থী তাঁর অনুগত লোকজনকে নিয়ে ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্র দখলের পায়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ও তাঁর লোকজন ইউনিয়নে নির্বাচনী বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে ভোট কেন্দ্র দখলসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে ইউপির সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে।

এমনতাবস্থায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৬ জন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। সেই সাথে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যথাযথ প্রশাসনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

রিটার্নিং অফিসারের বরাবরে দেয়া অভিযোগপত্রে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম ভুতুলু (প্রতীক মটরসাইকলে), জাকের পার্টি সমর্থিত প্রার্থী প্রার্থী মো. লালছু হাসান চৌধুরী (গোলাপ ফুল), বিএনপি মনোনীত প্রার্থী আনিছুল হক চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সামসুল হক (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম (ঘোড়া) ও মোছা. কামরুন নাহার ইরা (হাতুড়ি) স্বাক্ষর করেছেন।

সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব ওই ইউপির আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. এনামুল হক চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর দেয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রয়োজনীয় সকল আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা