আটকের ৫ ঘণ্টা পর নারীকে ফেরত দিল বিএসএফ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তের বিপরীতে ভারতের হাটখোলায় পারভিন আক্তার (৩৫) নামের এক বাংলাদেশি নারীকে বিএসএফের হাতে আটকের ৫ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। পারভিন দামুড়হুদার কুতুবপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।
বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক জানান, বিএসএফের কাছে থেকে মুক্ত পারভিন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুতুবপুর থেকে মুন্সীপুর গ্রামের বিপরীতে ভারতের হাটখোলা গ্রামে চিকিৎসার জন্য গেলে বিএসএফ তাকে আটক করে।
বিজিবি এ খবর পাওয়ার পর দুপুরের দিকে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়। বিএসএফ বিকাল ৪টার দিকে হাটখোলা সীমান্তে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে পারভিন আক্তারকে বিজিবি’র কাছে হস্তান্তর করেন। বিজিবি পারভিনকে বিকাল সাড়ে ৫টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













