বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা। সর্বভারতীয় দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, তিন বছর আগে দিনে বাবার রোজগার ছিল ১৬ লক্ষ ৪৪ হাজার ৮৩৩ টাকা। তার পর ১১০০ দিনে আরও প্রায় ১০ গুণ বেড়ে গিয়েছে বাবার ‘ডেরা’র দৈনিক রোজগার।

আরেকটি দৈনিক ‘জনসত্তা’ জানাচ্ছে, ২০১০-’১১ সালে ডেরা সচ্চা সৌদার বার্ষিক রোজগার ছিল ১৬ কোটি ৫২ লক্ষ ৪৮ হাজার ৪৫৫ টাকা। তার পরের বছরেই তা লাফিয়ে বেড়ে হয় ২০ কোটি ২০ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা। আর ২০১২-১৩ সালে তা পৌঁছে যায় ২৯ কোটি ৮ লক্ষ ১৮ হাজার ৭৬০ টাকায়। তার পরেও ভারতের আয়কর আইনের ১০(২৩) অনুচ্ছেদের যাবতীয় সুযোগসুবিধা পায় বাবার আশ্রম। কোনও আয়করই দিতে হয় না তাকে।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট রক্তদান শিবির ও পুনর্বাসন কেন্দ্রের মতো কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পেও জড়িয়ে রয়েছে বাবার ‘ডেরা’র নাম। বাবা নিজে অভিনয় ও পরিচালনা করেছেন তাঁর আশ্রমের প্রযোজনায় বানানো চারটি ফিল্মে। সেই ফিল্মগুলির নাম- ‘দ্য মেসেঞ্জার অফ গড’, ‘মেসেঞ্জার অফ গড-টু’, ‘জাট্টু ইঞ্জিনিয়ার’, ‘হিন্দ কা নাপাক কো জবাব’ এবং ‘এমএসজি দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’।

ওই ছবিগুলিতে অভিনেতা, পরিচালক, প্রযোজকের ভূমিকা ছাড়াও বাবাই ছিলেন মূল কোরিওগ্রাফার, গায়ক। বাবার নিজের আছে একটি রেঞ্জ রোভার এসইউভি। আর সব সময়ে বাবার কনভয়ে থাকে কম করে ১০০টি গাড়ি। যে ৩৬ জন ভিভিআইপি’কে এ দেশে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়, বাবা তাঁদের অন্যতম।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত