আড়াই মাস ধরে নিখোঁজ গৃহবধূ সুমি ও তার সন্তান
নিখোঁজ হওয়ার আড়াই মাস পরও মির্জাপুরের গৃহবধূ সুমিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পারিবারিক সুত্র জানায়, গত ২২ মে আড়াই বছরের শিশু নীড়সহ সুমি তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও পুলিশ তার কোন সন্ধ্যান দিতে পারেনি। মেয়েকে হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে সুমির মা ।
সুমি ও তার সন্তান নীড়কে উদ্ধার করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মঙ্গলবার বিকেলে সুমির ভাই ও মা মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সুমি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। এ ব্যাপারে শরিফুল ইসলাম মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানান, ৫ বছর আগে উপজেলার কুইচতারা গ্রামের শুকুর মাহমুদের কন্যা সুমির সঙ্গে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলামের বিয়ে হয়। তাদের ঘরে আড়াই বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সুমির ভাই স্বপন মাহমুদ ও মা বেদানা বেগম জানান, গত ২২ মে ভোরে সুমি স্বামীর বাড়ি থেকে শিশুপুত্রসহ নিখোঁজ হয়। নিখোঁজের পর সুমির দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
সুমির স্বামী সেনাবহিনীর সদস্য শরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ও মো. রফিক বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী হয়েছে।
তবে ঘটনার সবকিছু মনে নেই। নিখোঁজ সুমির বড় ভাই স্বপন মাহমুদ ও ছোট ভাই সজিব মাহমুদকে কোন অভিযোগে আটক করা হয়েছিল তা জানতে চাইলে ব্যস্ত আছেন বলে মোবাইল ফোন কেটে দেন। সংবাদ সেম্মলনে সুমির মা তার মেয়েকে উদ্ধারের ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













