আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ


হাটহাজারী উপজেলা পরিষদে টেন্ডার দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে চলছে।
বুধবার দুপুর ২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এখন উপজেলা পরিষদের সামনের রাস্তা ও বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদে ৩ কোটি ২০ লক্ষ টাকার একটি টেন্ডার দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নোমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জু গ্রুপের মধ্যে এ সংঘর্ষে হচ্ছে।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন।
উল্লেখ্য, গত সোমবার টেন্ডার দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়। পরে ওই দিনের মত টেন্ডার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













