ঈদে যানজট এড়াতে মহাসড়কে থাকবে ১৪ ওয়াচ টাওয়ার
ঈদে যানজট এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৪টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করবে সরকার। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ঢাকা, টাঙ্গাইল, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মহাসড়কে যানজটপ্রবণ ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। আসন্ন ঈদে যানজট এড়াতে এসব স্থানে ওয়াচ টাওয়ার বসানো হবে।
তিনি জানান, যানজটপ্রবণ এলাকায় হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করবে। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও রেকারের ব্যবস্থা থাকবে।
আসাদুজ্জামান খান কামাল জানান, ঈদে সড়ক-মহাসড়কে যানজট এড়াতে পোশাক শ্রমিকসহ শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়া জন্য মালিকদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না দেওয়া বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া মানুষের ভোগান্তি দূর করতে ঈদে কালোবাজারিদের হাতে যাতে টিকিট না যায় সে জন্য রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













