ঈদ মার্কেট থেকে ফেরা হলো না বাবা-মা ও মেয়ের
ঈদ মার্কেট করে আর বাড়ি ফেরা হলো না বাবা-মা ও মেয়ের। ঘাতক ট্রাক কেড়ে নিলো তিনজনের প্রাণ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মতিহার থানার কুখণ্ডি এলাকার ইব্রাহিম (৪০), তার স্ত্রী ববিতা বেগম (৩৫) এবং তার মেয়ে রাইসা (৪)। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই ট্রাকে আগুন দিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নগরীর সাহেববাজার থেকে ঈদের বাজার করে রিকশায় বাড়ি ফিরছিলেন। এসময় নাটোর থেকে রাজশাহীগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ববিতা ও তার মেয়ে মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান ইব্রাহিমও।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দমকল বাহিনীর সদস্যরা ট্রাকের আগুন নেভানোর চেষ্টা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













