“উপজাতীয় কৃষ্টি, সাংস্কৃতি, ভাষা তরুণ প্রজন্মকেই রক্ষা করতে হবে” দেবাশীষ রায়


সুপ্রিয় চাকমা শুভ,রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের অানাচে-কানাচে অবস্থানরত উপজাতীয় তরুন প্রজন্মকে ভবিষ্যতে ক্ষুদ্র জাতিস্বত্তার কৃষ্টি, সাংস্কৃতিক,ইত্যাদি ভাষা সমূহ চলচিত্রের মাধ্যেমে ফুটিয়ে তুলতে হবে। তবেই আমাদের সমাজে উন্নয়ন সাধিত হবে। সাংস্কৃতিক চলচিত্রের মাধ্যেমে আমাদের পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যগত ভাষা, এখানকার নৃগোষ্টির নিজস্ব পোশাক পরিধানের মাধ্যমে আমাদের জাতিস্বত্তা তুলে ধরতে হবে। তবেই সাধারন মানুষ অনেকটা শিক্ষা লাভ করতে সক্ষম হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উপজাতীয় সাংস্কৃতিক খাতে অর্থ বরাদ্ধ পর্যাপ্ত নয় বলে সাংস্কৃতিক বিকাশ কম হয়েছে। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষনের আহব্বান জানিয়ে আজ রাঙামাটি ক্ষুদ্র-নৃগোষ্ঠী ইনিস্টিটিউতে “হিজেক ফেলিম” কর্তৃক আয়োজিত “পার্বত্য চলচিত্র উৎসব-২০১৭” অনুষ্ঠানে এসব কথা বলেন।
১৭ই মার্চ (শুক্রবার) বিকাল ৫ ঘটিকার সময়ে রাঙামাটি ক্ষুদ্র-নৃগোষ্ঠী ইনিস্টিটিউতে হিজেক ফেলিম এর অায়োজনে “আমার সিনেমা আমার পরিচয়” ৩য় বারের মত ‘পার্বত্য চলচিত্র উৎসব’ ২০১৭ইং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জাক ইনিস্টিটিউটের সভাপতি শিশির চাকমা, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ইনিস্টিটিউতের পরিচালক রুনেল চাকমা।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













