একই পরিবারের ৩ জন নিহত সড়ক দুর্ঘটনায়
জামালপুর জেলার বকশিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মাইক্রেবাসে থাকা একটি শিশু এবং ঐ শিশুর বাবা-মা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও ২ জন। আজ শনিবার সকাল ৬:১৫ টার দিকে বকশিগঞ্জের কুলুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী (৩০) ও ১০ মাসের শিশু আবদুল্লাহ। আহতদের নাম জানতে পারেনি পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বকশিগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন জানান, কুড়িগ্রাম থেকে বকশিগঞ্জ আসার পথে কুলুর বাড়ি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













