এবার পাংশায় নির্যাতনে ১৩ বছরের শিশু হত্যা
রাজবাড়ীতে মিজু নামে ১৩ বছরের এক শিশু নির্যাতনে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে পাংশা হাসপাতালে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মিজুর বাবা-মা ছিল না। সে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। সেখানে আরেকজন গৃহকর্মী জয়নালের (২২) নির্যাতনে তার মৃত্যু হয়। জয়নাল এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
স্থানীয়রা আরও জানায়, মিজুর নিম্নাঙ্গে বাটাম দিয়ে আঘাতসহ শরীরের নিচের অংশে মারধরের কারণে তাকে হাসপাতালে নিতে হয়। পরে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মটরস নামক একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে শিশু রাকিবের মলদ্বারে কম্প্রেশার মেশিন দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













