এবার স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টায় ভুয়া র্যাব আটক


মাদারীপুরে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সময় সবুজ আলী (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সবুজ নাটর সদরের বনপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঠাকুরবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুকুমার কর্মকারের বাড়িতে র্যাব পরিচয়ে ডাকাতির জন্য হানা দেয় ৬ দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা বাড়ির লোকদের বলে আপনাদের ঘরের ভেতরে জাল টাকার মেশিন আছে, আমরা তল্লাশি করব। বিষয়টি বাড়ির লোকজনের সন্দেহ হলে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। পরে চেয়ারম্যানসহ অন্যরা দ্রুত চলে আসলে মুহূর্তের মধ্যে সটকে পড়ে দুর্বৃত্তরা। এ সময় শিবচর থানায় খবর দেওয়া হলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় হাজি শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজার কাছে গেলে মাইক্রোবাসসহ সবুজ আলী নামে একজনকে আটক করা হয়। এ ছাড়া মাইক্রোবাসে থাকা বাকি দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













