এমপির ছেলে রুমন তিনদিনের রিমান্ডে


চাঁদাবাজির দুই মামলায় সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতের বিচারক হাবিবুল্লাহ বাহার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিনদিনের মধ্যে দুদিন জেলগেটে এবং একদিন সাতক্ষীরা সদর থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে।
গত রোববার যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমন গ্রেফতার হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













