মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওয়াটার বাস থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বরিশাল-ঢাকা নৌপথে ওয়াটার বাস এমভি গ্রিণ লাইনে অভিযান চালিয়ে অতিরিক্ত ২৫০ যাত্রী নামিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল নদী-বন্দর ত্যাগ করার সময় বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিক বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল নদী বন্দর ত্যাগ করে গ্রিণ লাইন ওয়াটার বাস।’

এমভি গ্রিণ লাইনের বরিশাল অফিসের দায়িত্বশীল মো. তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে বলেন, ‘ওয়াটারবাসে যাদের বিনা-টিকিটে পাওয়া গেছে প্রশাসনের সহযোগিতায় তাদের নামিয়ে দেওয়া হয়েছে। টিকিটধারী সব যাত্রীই যেতে পেরেছেন।’

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু বলেন, ‘এমভি গ্রিণ লাইনের যাত্রী ধারণ ক্ষমতা ৬০০ জন। কিন্তু শনিবার বিকালের ট্রিপে কর্তৃপক্ষ ৮৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পারি। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে গ্রিণ লাইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওয়াটার বাসের ইঞ্জিন রুম, বাথরুম এবং দাঁড়ানো অবস্থায় অনেক যাত্রী পাওয়া যায়। প্রায় এক ঘণ্টার অভিযানে ২৫০ জন যাত্রী নামিয়ে দেওয়া হয়। পরে বিকেল পৌঁনে ৪টার দিকে যাত্রী নিয়ে বন্দর ত্যাগ করে ওয়াটারবাসটি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত