বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কলেজছাত্রী লাঞ্ছিত !

এবার জেলার রাজনগর উপজেলায় বখাটে লাঞ্ছিত করেছে কলেজছাত্রীকে। কলেজ থেকে বাসায় ফেরার পথে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অনার্স কোর্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে।

এদিকে, ঘটনার পর ওই ছাত্রীকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিচার চেয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ছাত্রীটি।

ছাত্রীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার কলেজ থেকে ইনকোর্স পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য কলেজ থেকে বের হন তিনি। এরপর জেলা শহরের চাঁদনীঘাট সেতুর পাশ থেকে রাজনগর-ফেঞ্চুগঞ্জগামী একটি বাসে ওঠেন। দুপুর ১টা ১০ মিনিটে একই উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দোগাঁও গ্রামের মৃত আহাদ আলীর বখাটে ছেলে পারভেজ মিয়া হঠাৎ করে আমার মাথা ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করতে থাকে। আঘাতের কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন যাত্রীরা আমার চাচাকে খবর দিলে তিনি এসে আমাকে উদ্ধার করেন। এ সুযোগে ছেলেটি পালিয়ে যায়।

ছাত্রীর চাচা জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ আহমদ জানান, ছাত্রীটি আমার কলেজে লেখাপড়া করে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। নাহলে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুন আক্তার পান্না বলেন, ‘ঘটনা শুনে আমি মর্মাহত হয়েছি। আমার কাছে দেওয়া লিখিত অভিযোগটি রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে পাঠিয়েছি ও দোষী বখাটেকে গ্রেফতার করার অনুরোধ করেছি।’

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জোহা জানান, অভিযোগটি (সন্ধ্যা ৭টা ১০ মিনিটে) এখনও আমার কাছে এসে পৌঁছেনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ