প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় চবি ছাত্রীকে মারধর
প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র এক উপজাতী ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠেছে সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র এবিএম শিহাব উদ্দিনের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন ঘটনার শিকার ওই ছাত্রী।
অভিযোগপত্রে বলা হয়, শিহাব প্রথম বর্ষ থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেয়ার পরও প্রায় শিহাব তাকে ফোনে ও এসএমএস দিয়ে উত্যক্ত করত। সোমবার বিভাগের প্রবীণ বিদায় ও নবীন বরণ অনুষ্টানে অভিযোগকারী ওই ছাত্রীকে মারধর করে।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে দোষি ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













