কালকিনিতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন : ধর্ষক গ্রেফতার
মাদারীপুরের কালকিনি উপজেলার চড়দৌলত খান এলাকায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে (১২) জোরপূর্বক ধর্ষন করা হয়েছে। এ ধর্ষনের ঘটনায় আজ বুধবার সকালে বারেক হাওলাদার (৪৮) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত লম্পট দক্ষিন চড়দৌলত খান গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। এ বিষয় কালকিনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, চড়দৌল খান এলাকার দক্ষিন চড়দৌলত খান গ্রামের হানিফ চৌকিদারের বুদ্ধি প্রতিবদ্ধি কিশোরী মেয়েকে একই এলাকার বারেক হাওলাদার চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে গত মঙ্গলবার বিকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘড়ের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার সকালে পলাতক অবস্থায় ওই এলাকা থেকে লম্পট বারেক হাওলাদারকে ধর্ষনের দায়ে গ্রেফতার করেছে। এ ব্যাপারের কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা সময়ের কণ্ঠস্বরকে বলেন, প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের দায়ে লম্পটকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













