কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র


যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আমেরিকা। কোরিয় উপদ্বীপে মার্কিন নানামুখী সামরিক তৎপরতার পর পিয়ংইয়ং এ বিবৃতি দিল।
পিয়ংইয়ং আরো বলেছে, “বিপজ্জনক সামরিক উসকানির মাধ্যমে আমেরিকা কোরীয় উপদ্বীপকে পরমাণু ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।” উত্তর কোরিয়ার সরকারি মালিকানাধীন পত্রিকা রোডং সিনমুনে প্রকাশিত এক সম্পদাকীয়তে এসব কথা বলা হয়েছে। পত্রিকাটিতে সাধারণত সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।
‘বারুদের কাছে আগুন নিয়ে খেলবেন না’- এমন শিরোনামের এ কলাম ছাপা হয়েছে। এতে কোরিয় উপদ্বীপকে বিশ্বের সবচেয়ে বড় ‘বারুদের বাক্স’ বলে অভিহিত করা হয়েছে।
এ কলাম প্রকাশের এক দিন আগে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে এবং তাতে পরমাণু বোমাবাহী বিমান অংশ নেয়। উত্তর কোরিয়া যৌথ এ মহড়াকে বিপজ্জনক সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। আমেরিকা এ অঞ্চলে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছে বলেও অভিযোগ করেছে পিয়ইয়ং।
সূত্র : ওয়েবসাইট
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













