গরুর মাংস প্রসঙ্গে চটেছেন মোদি
ভারতে গরু জবাই এবং গরুর মাংস প্রসঙ্গে বিজেপি নেতাদের একের পর এক মন্তব্যে বেশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির নির্দেশেই বিজেপি সভাপতি অমিত শাহ রবিবার দলের কয়েক জন নেতার সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করেন। দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে ওই নেতাদের সাম্প্রতিক মন্তব্যে অসন্তুষ্টির কথা প্রকাশ্যে জানিয়ে দেওয়াই ছিল ওই বৈঠকের মুল উদ্দেশ্য।
ফ্রিজে গরুর মাংস রাখার গুজবে গত ২৮ সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের দাদরিতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এই একই কারণে উত্তেজনা ছড়িয়ে পরে মধ্যপ্রদেশের সিহোরা শহরে। গরু জবাইয়ের অভিযোগে সেখানে বিক্ষোভে ফেটে পরে উত্তেজিত জনতা। যদিও পুলিশ এবং স্থানীয়দের মতে, গরু জবাইয়ের মতো ঘটনা ঘটেনি।
গত কয়েক দিনে গরু জবাইকে কেন্দ্র করে নানা বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি-র দলীয় নেতারা। এমনকি গরু জবাইকারীদের মৃত্যুদণ্ডের মতো শাস্তির দাবি উত্থাপন করেছেন উত্তরপ্রদেশের সাংসদ সাক্ষী মহারাজ। যা নিয়ে আবারও সেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে দলীয় নেতাদের সতর্ক করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ বৈঠকে থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর-সহ কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা, দলীয় নেতা সঙ্গীত সোম এবং সাংসদ সাক্ষী মহারাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













