গাছ কাটতে গিয়ে গণধোলাই খেল যুবলীগ নেতা


ফটিকছড়িতে দিন-দুপুরে সরকারি বাগানের গাছ কাটতে গিয়ে স্থানীয় জনতার ধোলাইয়ের শিকার হয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের এক সভাপতিসহ কয়েকজন নেতাকর্মী।
এ সময় ওয়ার্ড সভাপতি আবুল বশর প্রকাশ বশিরসহ (৩৪) দুজনকে আটক করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। একটি জিপ গাড়ি এবং ৫০ ফুট আকাশমণি কাঠ জব্দ করে বন বিভাগ।
শুক্রবার দুপুর উপজেলার ভূজপুর থানাধীন হাসনাবাদ বন বিটে এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাসনাবাদ রেঞ্জের হাসনাবাদ বনবিট এলাকায় দাঁতমারা ইউনিয়ন যুবলীগের এক নেতার নেতৃত্বে একদল যুবলীগ কর্মী এবং বনদস্যু মিলে বন বিটের গরকাটা এলাকায় গাছ কাটা শুরু করে। স্থানীয়রা টের পেয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলে বেধড়ক পিটুনি শুরু করে। প্রায় হাজার খানেক এলাকাবাসী এতে অংশ নেয়। এ সময় দাঁতমারা ইউপির ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশর প্রকাশ বশির (৩৪) এবং ঘরকাটা এলাকার আবদুস ছাত্তার (৩০) নামক এক যুবলীগ কর্মীকে আটক করে জনতা। এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুস শুক্কুরসহ বাকিরা পালিয়ে যায়।
পরে বনদস্যুদের ব্যবহৃত একটি জিপ গাড়ি (চট্টমেট্রো-গ-৪৪৪) এবং ৫০ ফুট আকাশমণি গাছ জব্দ করে হাসনাবাদ বিট অফিসে নিয়ে আসেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিট সূত্র জানায়, আটক দুজনকে ভূজপুর থানা পুলিশের মাধ্যমে কোটে চালান দেওয়া হবে। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে হাসনাবাদ বনবিট কর্মকর্তা বাদী হয়ে ভূজপুর থানায় এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে একটি মহল আসামিদেরকে ছাড়িয়ে নিতে জোর চেষ্টা চালাচ্ছে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে হাসনাবাদ বনবিট কর্মকর্তা ছানা উল্লাহর মোবাইলে কয়েক বার ফোন করা হলেও তিনি ৮/১০ বার ফোন রিসিভ করে কথা বলেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













