রবিবার, জুন ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে মেয়ের সামনে স্বামীকে গলা কেটে হত্যা

পারিবারিক কলহের জের ধরে মেয়ের সামনেই ঘুমন্ত স্বামীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন স্ত্রী। স্বামীকে হত্যার পর থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায়। স্ত্রী পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। নিহত ব্যক্তি হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে জাকির হোসেন (৫৫)। গ্রেপ্তার হওয়া স্ত্রী মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তার ওরফে রিনা (৩৫)।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কালীগঞ্জের জাকির হোসেন ২০০৪ সালে মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তার ওরফে রিনাকে বিয়ে করেন। সিনথিয়া আক্তার (১০), সামিরা আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) নামে তাঁদের তিন মেয়ে রয়েছে। জাকির হোসেন সফিপুর এলাকায় যমুনা স্পিনিং কারখানায় স্টোরকিপার হিসেবে কাজ করতেন।

চাকরির সুবাদে তিনি স্ত্রী ও তিন মেয়ে নিয়ে কারখানার সামনে একটি বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া হতো। গত বুধবার দিবাগত মধ্যরাতে স্ত্রী রিনা তাঁর স্বামী জাকির হোসেনকে শরবতের সঙ্গে অনেকগুলো ঘুমের বড়ি খাওয়ান। এতে সে অচেতন হয়ে গেলে গতকাল বৃহস্পতিবার সকালে রিনা একটি ছুরি দিয়ে ঘুমন্ত ও অচেতন স্বামীকে গলা কেটে হত্যা করেন। পরে তিন মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

সকাল ১০টার দিকে বাড়ির অন্য ভাড়াটেরা তাঁদের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে উঁকি দিয়ে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এদিকে স্বামীকে হত্যা করে সকাল সাড়ে নয়টার দিকে স্ত্রী রিনা কালিয়াকৈর থানায় যান অভিযোগ দিতে। তাঁর আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে কালিয়াকৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে গলা কাটার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। থানার কয়েকজন পুলিশ নিহত ব্যক্তির স্ত্রীকে কৌশলে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী ও তাঁর বড় মেয়ে জাকির হোসেনকে কীভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা দেন। হত্যার দায় স্বীকার করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

রিনা জানান, তাঁর স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো। তাঁকে দুদিন মারধর করেছেন। মারধরের সময় তাঁর স্বামী তাঁকে বলেছেন, প্রয়োজনে তোকে মেরে ফেলব। যদি তাকে সত্যি সত্যি মেরে ফেলে সে কারণেই গত বুধবার রাতে স্বামী কাজ থেকে বাড়িতে ফিরে এলে রাত ১২টার দিকে তাঁকে দুই পাতা ঘুমের বড়ি পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। একপর্যায়ে জাকির অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। সকাল হয়ে গেলেও তিনি অচেতন হয়ে পড়ে থাকেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বড় মেয়ে সিনথিয়ার সামনেই একটি ছুরি দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করেন। পুলিশ জিজ্ঞাসা করলে কী বলতে হবে, তা-ও তাঁর মেয়েদের শিখিয়ে দিয়েছেন।এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জাকিরকে হত্যার বিষয়টি তাঁর স্ত্রী স্বীকার করেছেন। আদালতে জবানবন্দি নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার