এক পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে’ শুক্রবার ভোরের দিকে কোনো এক সময় ক্যামলং এলাকার মোতালেবের পাহাড়ে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান।
নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। ওসি বলছেন, ওই নারী ও পুরুষ সম্পর্কে ভাইবোন, বাকিরা তাদের সন্তান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও পুরুষটির বয়স আনুমানিক ৪২ বছর, আর নারীর বয়স ৩৫ এর মত। শিশু দুটির বয়স ৪ ও ১২ বলে ধারণা করা হচ্ছে।
এরা মিয়ানমারের রোহিঙ্গা। তবে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিল। নিহত পুরুষের স্ত্রী কিছুদিন আগে তাকে ছেড়ে চলে গেছে। পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













