বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহকর্মীদের ডাটাবেজ তৈরি হচ্ছে

সারা দেশের গৃহকর্মীদের ডাটাবেজ তৈরির কাজ শুরু করতে যাচ্ছে সরকার। পাশাপাশি তাদের অধিকার বাস্তবায়নের জন্য একটি মনিটরিং সেলও করা হবে। আগামী তিন মাসের মধ্যেই সরকার এ কাজ শুরু করবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে।

গত ২১ ডিসেম্বর ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ মন্ত্রিসভায় অনুমোদন হয়। এর পরই মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করে। আগামী সপ্তাহের মধ্যে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা’ গেজেট আকারে প্রকাশ করা হবে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এ ব্যাপারে বলেন, ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি চূড়ান্ত করা হয়েছে।’

‘পৃথিবীর অনেক দেশে গৃহশ্রমিকদের জন্য আইন থাকলেও গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা নেই, যাতে সবকিছু উল্লেখ আছে। বাংলাদেশ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অনুমোদন করে আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনে এক ধাপ এগিয়ে থাকল,’ বলেন মিকাইল শিপার।

মিকাইল শিপার আরো বলেন, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অনুমোদন হওয়ায় সব সিটি করপোরেশন, জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গৃহকর্মীদের তথ্য সংগ্রহ করার কাজ সহজ হবে। গৃহকর্মীরা সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। এ ছাড়া বিমা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ প্রাপ্তিসহ নানাবিধ সামাজিক নিরাপত্তার আওতায় আসবে। এ নীতিমালা বাস্তবায়নে গণসচেতনতা এবং প্রচার বৃদ্ধি করা হবে। এতে দেশে গৃহকর্মী নির্যাতনের অপরাধ প্রবণতা অনেক হ্রাস পাবে।

বিভিন্ন শ্রমজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে প্রায় ২০ লাখ গৃহকর্মী রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি