রবিবার, জুন ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রামের একটি খাল থেকে ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার!

বাগেরহাটের মোরেলগঞ্জে জান্নাতি আক্তার (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় বারইখালী গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বারইখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জালাল শেখের মেয়ে জান্নাতি স্থানীয় মানিক মিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ছিল।রবিবার রাত ১০টার দিকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরেই বিষয়টি তার স্বজনেরা থানা পুলিশকে অবিহিত করেছিলেন।

থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, শিশুটিকে অপহরণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টা পর্যন্ত পুলিশ ও জান্নাতির স্বজনেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। নিখোঁজের ১২ ঘণ্টা পরে আজ সকাল ১০টার দিকে মাহফিল মাঠের পার্শ্ববর্তী খালের ঝোঁপের নিকট স্থানীয়রা জান্নাতির মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে জান্নাতীকে তার স্বজনদের কেউ পরিকল্পিতভাবে ধরে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পিতা জালাল শেখসহ অনেকে।

মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মিঠু, থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা