শুক্রবার, জুলাই ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলার বুড়ুরিয়া গ্রামে গ্রেফতারের পর অস্ত্র উদ্ধার করতে গেরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোবহান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাংশার লক্ষণদিয়া গ্রামের সুজাতুল্লাহ খান ওরফে সানাউল্লার ছেলে। পুলিশের দাবি, সোবহান ডাকাতি ও হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুরিয়া গ্রামের আক্তার মাস্টারের আম বাগানে এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) হাবীব জানান, রাত দেড়টার দিকে গ্রেফতারকৃত সোবহানকে নিয়ে বুড়ুরিয়া গ্রামে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সোবহান গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড গুলির খোশা উদ্ধার করা হয়েছে। এ সময় পাংশা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াতসহ পুলিশের ৬ সদস্য আহত হন। পাংশা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানান, সোবাহানের বিরুদ্ধে দুটি ডাকাতি, দুটি অস্ত্র, একটি হত্যা, একটি হত্যা চেষ্টাসহ মোট ৬টি মামলা ও দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি