চট্টগ্রামে অটোরিকশাচাপায় এএসআই নিহত


চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ফ্লাইওভারে টিকটিকির (অটোরিকশা) সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মো. হানিফ (৪২) নামে ট্রাফিক বিভাগের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান।
তিনি বলেন, ‘এএসআই হানিফ কদমতলী ফ্লাইওভারের বাইতুশরফ এলাকায় টিকটিকি থেকে নামলে এসময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন













