চট্টগ্রামে আরেক নারীর খণ্ডিত লাশ


এসপি বাবুল আক্তারের স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে এবং খুনের চারদিনের মাথায় ফের চট্টগ্রামে আরেক নারীর লাশ পাওয়া গেছে। বন্দর থানার আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের ময়লার ডিপো থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশনের কর্মচারীরা ময়লা অপসারণের সময় পাঁচ ভাগে খন্ডিত লাশটি দেখতে পায়।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘সিটি করপোরেশনের ময়লা ডাম্পিংয়ের সময় খণ্ডিত লাশটি ভেসে উঠে। এটি একটি নারীর লাশ। বয়স আনুমানিক ৩০। শরীরে কোনো ধরনের কাপড় ছিলোনা। লাশের মাথা, বুক, এক পা, এক হাত ও একটি পায়ের পাতা উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে আজ থেকে ৫-৭ দিন আগে কেউ লাশটি ভাগাড়ে ফেলে গেছে। লাশে পচন ধরেছে। বিভক্ত লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













