চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু মা-মেয়ের
চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে শহরের জালালাবাদের মাঝির ঘোনায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।
নিহতরা হলেন, পারভীন আক্তার ও তার ৫ বছরের মেয়ে উর্মিলা আক্তার। পরিতোষ ঘোষ জানান, সকালে রান্না করার সময় পারভীনদের বাসা সংলগ্ন পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। এতে মা ও মেয়ে দু’জনই মাটিচাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। পরে দমকল বাহিনীর উদ্ধারকারীরা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই গভীর রাতে চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













