চট্টগ্রামে মাজারে দুইজনকে গলা কেটে হত্যা


চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় এক মাজারে দুই জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শরীফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ওই এলাকার ‘লেংটা মামুর মাজারে’ এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত একজনের নাম মো. কাদের (৩০)। অন্যজনের নাম জানা যায়নি।
নিহতদের মধ্যে কাদের ওই মাজারের খাদেম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা শরীফুল বলেন, “মাজারে দুই জনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, “বেলা আড়াইটার দিকে কাদেরসহ দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাদের মাজারের খাদেম ছিলেন বলে জানতে পেরেছি।”
তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













