চট্টগ্রামে রাতভর অভিযানে আটক ৭২, মদ-ইয়াবা উদ্ধার


চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৭২ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ৩৮ লিটার চোলাই মদ ও ২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতভর অভিযানে জেলার জোড়ারগঞ্জ থেকে ৩০ ও ফটিকছড়ি থেকে ৮ লিটার মদ উদ্ধার করা হয়।
এছাড়া চন্দনাইশ থেকে ১৯৮ পিস, সীতাকুণ্ড থেকে ২১ পিস ও হাটহাজারী থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নিয়মিত মামলায় ১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ৫৪ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













