চট্টগ্রাম কলেজে বিজয়ের সমাবেশে শিবিরের বাধা!


মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আজ বুধবার দুপুরে ছাত্রলীগ-পুলিশ-শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে শহীদ মিনোরে ফুল দেয়ার পর ক্যাম্পাসে যখন সমাবেশ চলছিল ঠিক তখনই শিবির চারদিক থেকে হামলা চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবির নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিল। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে বাইরে অবস্থান নিয়ে মিছিল করছে।
পুলিশ ভেতরে ঢুকে হলে হলে তল্লাশি শুরু করেছে। ছাত্রলীগ নেতাকর্মীরাও ভেতরে ঢোকার চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরে ক্যাম্পাসে ফুল দিতে গেলে শিবির নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের বাধা দেয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশের এক পর্যায়ে শিবিরের নেতা-কর্মীরা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এর পরই শিবিরের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে বিজয় দিবসের ফুল দিতে যায় কলেজ ছাত্রলীগ। এ সময় ছাত্রশিবিরও ফুল দিতে আসে। তখন উভয় পক্ষের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর শিবির ধাওয়া দিলে ছাত্রলীগ মহসিন কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় অতর্কিতভাবে মহসিন কলেজ থেকে শিবিরের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়লে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













