চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে অভিযান চলছে


চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর তিনটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব। এর মধ্যে নাচোল উপজেলার চাঁদপাড়া গ্রামের একটি বাড়ি থেকে আটক করা হয়েছে একজনকে। আর গোমস্তাপুর উপজেলার দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে এখনও ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল করিম জানান, বুধবার সকাল পৌনে ৪টার দিকে ওই তিন বাড়ি ঘিরে তাদের অভিযান শুরু হয়।
সকাল ৭টা ৫৫ মিনিটে নাচোলের চাঁদপাড়া গ্রামের আবদুল মজিদের (৪৩) বাড়িতে অভিযান শেষে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় তোফাজ্জল মণ্ডলের ছেলে।
সকালে মজিদকে সাংবাদিকদের সামনে দিয়েই নিয়ে যায় র্যাব। মজিদ কৃষিকাজ করেন বলে গ্রামের অনেকেই জানিয়েছেন।
এদিকে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম ও চাঁদপুর গ্রামে দুটি বাড়ি ঘিরে র্যাবের অভিযান এখনও চলছে।
এএসপি এনামুল বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছে তিন কেজি গানপাউডার, একটা পিস্তল ও একটা ম্যাগাজিন পাওয়া যায়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বালুগ্রাম ও চাঁদপুর গ্রামের ওই দুটি বাড়ি ঘিরে অভিযান শুরু হয় বলে এই র্যাব কর্মকর্তা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













