শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে যুবলীগ নেতার গুলি

চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে গুলি করেছেন এক যুবলীগ নেতা। এ সময় বাধা দেয়ায় বিএনপির এক নেতাকে পিটিয়ে জখম করেছেন তিনি।

শ্যালোমেশিন চুরির বিচার চাওয়ার কারণে তাদের ওপর এ বর্বর আক্রমণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মতিয়ার রহমানকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিন বিশেক আগে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া ও আইন্দিপুর গ্রাম থেকে দুটি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। এ নিয়ে অভিযুক্ত কয়েকজন চোরকে শনাক্ত করে গ্রামবাসী। অভিযুক্ত চোরদের মধ্যে কয়েকজন বিএনপি অনুসারী ও কয়েকজন আওয়ামী লীগের অনুসারী হওয়ায় সালিশ নিয়ে সমস্যা দেখা দেয়। বিএনপিপন্থী কয়েকজন বুধবার রাত ১০টার দিকে স্থানীয় মাতবরদের কাছে বিচার চান।

এ নিয়ে হাঁপানিয়া গ্রামের হাফিজুলের চা’র দোকানে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মন্টু ইউনিয়ন যুবদল সেক্রেটারি মতিয়ার রহমানের (২৮) পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করেন। তার পক্ষে কথা বলায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইনাল হককে পিটানো হয়। দু’জনকেই গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা আশংকাজনক হওয়ায় মতিয়ার রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত