জন্মে ছিল একসাথে আবার মৃত্যুও একসাথে!
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হাসান ও হোসেন নামের ১৮ মাস বয়সী যমজ দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। উপজেলার ফকিরপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। হাসান ও হোসেন ফকিরপাড়া গ্রামের মধ্যপাড়ার পান্নু মিয়া ও ফাতেমা খাতুন দম্পতির যমজ সন্তান ছিল। পান্নু চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লায় অবস্থিত একটি ফাস্টফুড কারখানার কর্মচারী।
পান্নু মিয়া বলেন, গতকাল তিনি কর্মস্থলে ছিলেন। ফাতেমা তাঁর বাবা করম আলী ও মা রাবেয়া খাতুনের কাছে হাসান-হোসেনকে রেখে জ্বালানির জন্য পাতা কুড়াতে বাড়ির পাশের বাগানে যান। কিন্তু নানা-নানির অসাবধানতার কারণে বেলা দেড়টার দিকে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাদের মৃত্যু হয়।
রাবেয়া খাতুন বলেন, ফাতেমা পাতা কুড়াতে যাওয়ার সময় দুই ছেলে বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে কখন তারা ডোবার কাছে গেছে, তা বুঝতে পারেননি। ফাতেমা পাতা কুড়িয়ে বাড়ি ফিরে ছেলেদের না দেখে খোঁজ করতে থাকেন। এ সময় প্রতিবেশী এক নারী ডোবায় হাসানের লাশ ভাসতে দেখে খবর দেন। ফাতেমা নিজেই হাসানের লাশ তোলেন।
এরপর ডোবার পানিতে নেমে ডুবে থাকা অবস্থায় হোসেনের লাশ উদ্ধার করা হয়। এরপরই ফাতেমা অচেতন হয়ে পড়েন। গতকাল বিকেল চারটার দিকে ওই গ্রামে গিয়ে দেখা যায়, হাসান ও হোসেনের স্বজনেরা কাঁদছেন। ফাতেমা অচেতন অবস্থায় পড়ে আছেন। বিকেল পাঁচটার দিকে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুজ্জামান মিল্টন বলেন, শিশু দুটির পরিবার খুবই গরিব। ওই পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













