জামায়াত-শিবিরের নয় কর্মীসহ ১০৭ জনকে গ্রেফতার: চট্টগ্রামে
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নয় কর্মীসহ ১০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ লিটার মদ ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান ,অভিযানে জামায়াতের ৪ জন ও শিবিরের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে। এছাড়া নিয়মিত মামলায় ১৮ জন এবং ৮০ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













