জোসনা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার!
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা গ্রাম থেকে জোসনা খাতুন (৪২) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার হয়। তার স্বামীর নাম শাহ আলম।
তাড়াশ থানার উপপরিদর্শক আবু বক্কার সিদ্দিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে ছেলের সঙ্গে ঝগড়ার পর কীটনাশক পান করেন ওই গৃহবধূ। সকালে নিজ ঘরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
উপপরিদর্শক আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













