মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝালকাঠীতে বিশ টাকার বলের জন্য মায়ের হাতের কব্জি কেটে নিল ছেলে

ঝালকাঠীতে মাত্র ২০ টাকার একটি বলের জন্য সৎ মায়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে এক পাষন্ড ছেলে। এ ঘটনায় মাসুদ নামের সেই পাষন্ডকে আদালত গত বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে।

ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের পরমহল গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের নিজের ছেলে রিপন মৃধা তার সৎ ভাই মাসুদ ও তার স্ত্রী লাকী বেগমের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠায় আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রয়ারি শিশু সাইফুলের একটি ২০ টাকা দামের বল হারিয়ে যায়। আর তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মাসুদ ও তার স্ত্রী লাকি ক্ষিপ্ত হয়ে সৎ মা মিনারা বেগম ও সৎ বোন নবম শ্রেণীর ছাত্রী রাবেয়াকে কুপিয়ে যখম করে। এতে সৎ মা মিনারা বেগমের ডান হাতটি শরীর থেকে আলাদা হয়ে যায়। এ সময় সৎ বোন রাবেয়ারও হাতের তিনটি আঙুল কেটে হাত থেকে পড়ে যায়। তবে সৎ ছেলে মাসুদ দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার ঝালকাঠি আদালতে সেচ্ছায় আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে আলোচিত এ মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা)। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান জানান, আসামী মাসুদের বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে স্থানীয়রা জানায়, মাসুদ এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বহু অপকর্মের সাথে জড়িত।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি