বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইলে ৪ মৃত্যুর ঘটনায় দুই ওসি প্রত্যাহার

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন মৃত্যুর ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কালিহাতী থানার ওসি শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে কালিহাতী উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত চার ব্যক্তি হলেন রুবেল, সাতুটিয়া গ্রামের ফারুক হোসেন, শ্যামল দাস ও ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের শামিম মিয়া।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা আরা বেগম ও কালিহাতীর সহাকারী ভূমি কমিশনার ইশরাত সাদমিন।

এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলীকে প্রধান করে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া এ ঘটনার তদন্তের স্বার্থে কালিহাতী থানার তিন উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

কালিহাতী ও ঘাটাইল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকশ লোকের বিরুদ্ধে মামলা করেছে। এ ছাড়া এ ঘটনায় আটক সাতজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা আলামিন ও তাঁর মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে গত শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় এলাকাবাসী। মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি