বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টিকিট নেই, আবার আছে

ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন থেকেই যাত্রীরা অভিযোগ করছেন যে, কাউন্টারে টিকিট কিনতে গেলে বলছে টিকিট শেষ। অথচ কাউন্টারের বাইরে অর্থাৎ কালোবাজারিদের কাছে ঠিকই পাওয়া যাচ্ছে টিকিট। তবে বেশি দামে কিনতে হচ্ছে কাঙ্ক্ষিত সেই টিকিট।

রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলি, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী এলাকা ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বললে এমন অভিযোগই পাওয়া যাচ্ছে।

যাত্রীদের অভিযোগ টিকিট বিক্রির প্রথম দিনেই বাসের অধিকাংশ টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় কিংবা বাস মালিক সমিতি কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো আজ সকাল ৭ টা থেকেই দূরপাল্লার ৬০টি রুটে বাসের টিকিট বিক্রি শুরু হয়। কাউন্টারগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু সোনার হরিণে পরিণত হওয়া বাসের টিকিট না পেয়ে হতাশ অনেকে। অনেকে ফিরে গেছেন শূন্য হাতে।

সোমবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, মহাখালী এবং সায়েদাবাদ ঘুরে দেখা গেছে, ঈদের অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের লম্বা লাইন।

টেকনিক্যাল বাস কাউন্টারে রংপুর গমনেচ্ছুক মোহাম্মদ জামাল বলেন, আমি ফজরের নামাজ পড়ে এসআর বাসের কাউন্টারে এসে লাইনে দাঁড়াই। ২৩ তারিখের টিকিট কিনব। সকাল ৯টার দিকে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির আগে থেকেই শুনেছি যে, ২৩ তারিখের টিকিট নেই। আবার কেউ কেউ বলছে টিকিট পাওয়া যেতে পারে। তাই লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এক ঘণ্টা পার না হতেই টিকিট বিক্রেতা জানান, ২১, ২২ ও ২৩ তারিখের টিকিট শেষ হয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘আমার সামনে এক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। কিন্তু কাউন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে বলে, তার কাছে ২৩ তারিখের টিকিট আছে। কয়টা টিকিট লাগবে, জিজ্ঞাসা করে সে। তবে শর্ত একটাই- টিকিট প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো- কাউন্টারে যেখানে টিকিট নেই, সেখানে কালোবাজারে টিকিট পাওয়া যাচ্ছে কী করে?’

জামাল জানান, টিকিট ছাড়ার কিছুক্ষণ পরেই এক ব্যক্তি কাউন্টারে এসে অনেকগুলো টিকিট নিয়ে যান। যাত্রীরা এর প্রতিবাদ করলে কাউন্টারের লোকজন এবং সেখানে কর্মরত এক পুলিশ কর্মকর্তা তাদের বলেন, ঈদের সময় এরকম হয়ে থাকে। এটা বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়।

টিকিট কালোবাজারি বিষয়ে জানতে চাইলে ওই কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ সহিদুল জানান, যাত্রীদের অভিযোগ সত্য নয়। একজন ব্যক্তিকে কখনোই এতগুলো টিকিট দেওয়া হয়নি।

সহিদুল বলেন, তবে এটা সত্য যে, ওই ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছে। তবে এত বেশি টিকিট তাকে দেওয়া হয়নি।

কেন তাকে নিয়মের বাইরে টিকিট দেওয়া হলো, জানতে চাইলে সহিদুল বলেন, ‘আমাদের আসলে কিছু করার নেই। কারণ, আমাদের বাসের মালিকের লোক এসে টিকিট নিয়ে যাচ্ছে। আমাদের বাসের সংখ্যা কম, তাই যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকিট নেই আমাদের কাছে। এ ছাড়া বিভিন্ন মহল থেকে ফোন আসে, তাই তাদের টিকিট দিতে হয়।’

তিনি বলেন, একটা বাসে ৩৬টি সিট থাকে। এর মধ্যে ৮টি টিকিট দেওয়া হয়েছে অনলাইনে। ৪টি টিকিট বরাদ্দ আছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য। ১০টি টিকিট বরাদ্দ আছে বাস মালিকের জন্য। বাকি টিকিটগুলো বিভিন্ন জায়গা থেকে ভিআইপিরা ফোন করে বুকিং দিয়ে রাখে। তাই সাধারণ যাত্রীদের জন্য খুব বেশি টিকিট অবশিষ্ট থাকে না।

অন্যদিকে, গাবতলী হানিফ বাস কাউন্টারে গিয়ে দেখা যায় আরেক চিত্র। সেখানে সকাল থেকেই অনেক লম্বা লাইন। কিন্তু সেখান থেকে অভিযোগ পাওয়া যায়, টিকিটপ্রতি বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
গাবতলীতে টিকিট কিনতে আসা সাদিক জানান, স্বাভাবিক দিনের ভাড়ার তুলনায় টিকিটপ্রতি প্রায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে। তাই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বেশি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা টিকিটের দাম বাড়াইনি। আগের ঈদে যে দামে বিক্রি করা হয়েছে এবারও একই দামে টিকিট বিক্রি করা হচ্ছে। যদি কেউ বেশি ভাড়া আদায় করে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি