রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাক দুর্ঘটনায় চালক নিহত, আহত সেনা সদস্যসহ ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন সেনাবাহিনীর ৩ সদস্যসহ অন্তত ৮ জন। এছাড়া ছাগলবাহী ট্রাক উল্টে ১১০টি ছাগল মারা গেছে।

রোববার (২২ মে) রাত থেকে সোমবার (২৩ মে) সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে মহাসড়কের বড়তাকিয়া ব্রাক অফিসের পাশে পিয়াজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মোহাম্মদ মিলন (৩৫) নামের ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় ট্রাকের হেলপার আহত হয়। নিহত চালক মিলন নাটোরের সিংগাইর সদর এলাকার মোজাহারের ছেলে।

তিনি আরো জানান, সোমবার সকালে সড়কের বড়তাকিয়া এলাকায় সেনাবাহিনীর পিজিআর এর গাড়ির সাথে একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ সেনা সদস্যসহ ৫জন আহত হয়েছেন। চট্টগ্রামগামী সেনাবাহিনীর গাড়ির সাথে গ্রামীন রাস্তা থেকে রোগী নিয়ে মহাসড়কে উঠা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া সোমবার সকালে সড়কের হাদি ফকিরহাট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে চট্টগ্রামগামী একটি ছাগলবাহী ট্রাক পাশে উল্টে গেলে চালক ও হেলপার আহত হয়। এসময় ট্রাকে থাকা ছাগলের মধ্যে ১১০টি ছাগল মারা গেছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা

আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত