বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রেন-কভার্ডভ্যান সংঘর্ষে ৫ বগি লাইনচ্যুত, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে একটি কভার্ডভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানা সার্কেলের এএসপি সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লেভে ক্রসিংটি পাড় হওয়ার সময় কভার্ডভ্যানটি হঠাৎ আটকাপড়ে। এসময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু হয়েছে।

তবে কতজন এ দুর্ঘটনায় আহত হয়েছে বা নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সীতাকুন্ডের বাড়বকুন্ড রেলক্রসিংয়ে দুর্ঘটনায় পড়ে।

একটি কভার্ডভ্যানের সঙ্গে সংর্ষের কারণে ট্রেনটির ইঞ্জিন এবং চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে কখন চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি। অবশ্য ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা