ডাকাত ধরতে পারলে পিষে মেরে ফেলুন: এসপি


কোনো ডাকাতকে হাতেনাতে ধরতে পারলে তাকে পিষে মেরে ফেলার আহব্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে একটা মার্ডার কেস নেব এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দেব। এটা আমার গ্যারান্টি। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কি কোনো ভয় আছে?
তিনি বলেন, যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি- আপনাদের নামে কোনো মামলা হবে না। এই গ্যারান্টি আমার।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে বিনামূল্যে এই চক্ষুশিবির শুরু হয়েছে। এই চক্ষুশিবিরে জেলার সাড়ে সাতশ রোগীর ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
চক্ষুশিবিরের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী, সিভিল সার্জন ডা. প্রধান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













