শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুরের কাহারোলে নৈশকোচের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫ জন। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ জুলাই) রাত ২ টার দিকে কাহারোল উপজেলার ১৬ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতহরা হলেন- কাহারোল উপজেলার ডহন্দা গ্রামের মৃত উকিল বর্মনের ছেলে বৈশাখু বর্মন (৫৫), একই এলাকার রবিদাসের ছেলে শুভ দাস (৩০) ও রামপুর এলাকার দোহাই রামের ছেলে গকুল রাম (৪০)।

কাহারোল থানার ওসি মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হরিনাম সংকীর্তন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন। পথিমধ্যে তারা ১৬ মাইল নামক স্থানে পৌঁছলে একটি নৈশকোচ ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাখু বর্মন ও গকুল নিহত হন। পরে আহতাবস্থায় ৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ নামে আরও একজনের মৃত্যু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা