দুই বাসের সংর্ঘষে মা-ছেলেসহ নিহত ৩


শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় দুই বাসের মুখোমুখি সংর্ঘষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
সোমবার দুপুর দেড়টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে একজন হানিফ পরিবহনের চালক এবং অপর দুইজন হানিফ পরিবহনের যাত্রী ছিল। তারা সম্পর্কে মা-ছেলে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে জয়পুরহাট থেকে ঢাকাগামী সালমা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রায় ২৮ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ পরিবহনের চালকসহ মা-ছেলের মৃত্যু হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে ১৫ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













